ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪/২/২০২৫, ৩:৪৭:৫১ PM

বাঘাইছড়ি সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে আগুন লেগেছে ১০টি রিসোর্টে বলে জানা গেছে।সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ‌‘অবকাশ রিসোর্ট’ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে আগুন লেগেছে ১০টি রিসোর্টে বলে জানা গেছে।সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ‌‘অবকাশ রিসোর্ট’ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আখতার দুপুর পৌনে ৩টায় জানান, “ফায়ার সার্ভিস সাজেক পৌঁছেছে। তারা আগুন নেভানোর চেষ্টা করছে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ক্ষয়ক্ষতির কোনো চিত্রই স্পষ্ট নয়। আগুন নেভার পর বিস্তারিত জানানো যাবে।”

সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, “কতোগুলো রিসোর্ট পুড়ে গেছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে, অনেক রিসোর্টে আগুন লেগেছে।”

চাঁদের বাড়ি রিসোর্টের মালিক ইমরান জানান, এখন পর্যন্ত আগুন ১০টি রিসোর্টে লেগেছে। সেগুলো হলো-ইকো ভ্যালী, অবকাশ, টিজিবি লুসাই, ছাউনি, আদ্রিকা, তরুছায়া, মেঘের ঘর, মর্নিং স্টার, তংথক ও মনটানা।

অবকাশ রিসোর্টের সত্ত্বাধিকারী মো. দেলোয়ার বলেন, “আগুনে নিয়ন্ত্রণ আসেনি। এখন পর্যন্ত অনেক রিসোর্ট পুড়ে গেছে। এই সংখ্যা আরো বাড়বে।”বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বলেন, “আজ দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান।”